1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

গুগলকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় দামি কোম্পানি সৌদি আরামকো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। আর তার জেরে ফুলেফেঁপে উঠছে তেল উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ। বুধবার (৬ অক্টোবর) শেয়ারবাজারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই ট্রিলিয়ন (দুই লাখ কোটি) ডলার মূলধনের মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরামকো। এর ফলে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জায়গা দখল করেছে তারা।

বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান হওয়ার দৌঁড়ে কেবল অ্যাপল ও মাইক্রোসফটের পেছনে রয়েছে সৌদি আরামকো। প্রতিষ্ঠানটির বেশিরভাগ মালিকানাই সৌদি আরবের নিয়ন্ত্রণে। এর মাত্র দুই শতাংশ শেয়ার সৌদি তাদাউল শেয়ারবাজারে অন্তর্ভুক্ত।

বুধবার কার্যদিবসের মধ্যভাগে সৌদি আরামকোর শেয়ারের দর উঠেছিল ৩৭ দশমিক ৬ রিয়াল বা ১০ দশমিক ০৩ মার্কিন ডলারে। তবে শেষের দিকে তা কমে ৩৭ দশমিক ২ রিয়াল বা ৯ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। এরপরও মূলধনের হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হওয়ার সম্মান অর্জন করেছে আরামকো।

সৌদি আরামকোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। তার নির্দেশেই ২০১৯ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে নাম লেখায়।

সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এতেও চাহিদা না কমায় বিপুল লাভের মুখ দেখছে সৌদি আরামকো। চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের আয় হয়েছে আনুমানিক ৪৭ বিলিয়ন বা ৪ হাজার ৭০০ কোটি ডলার, যা গত বছর একই সময়ে তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে করোনার আঘাতে আয় কমে যাওয়ার আগে যে অবস্থায় ছিল আরামকো, দ্রুতই সেই পরিস্থিতিতে ফিরে গেছে তারা।

তবে সৌদি আরামকোর আয়ের হিসাবে ওঠানামা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ২০২৪ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের বার্ষিক ৭৫ বিলিয়ন (সাড়ে সাত হাজার কোটি) ডলারের লভ্যাংশ দেওয়ার নীতিতে অটল রয়েছে, যার সবচেয়ে বড় অংশই পাবে সৌদি সরকার।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ