1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

ভারত শাসিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবদীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) এক ঘণ্টার মধ্যে চালানো তিনটি পৃথক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন রসায়নবিদ, একজন হকার এবং অন্যজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় বিন্দ্রো মেডিকেল ফার্মেসি নামে একটি ফার্মেসি চালাতেন মাখনলাল বিন্দ্রো। তিনি একজন রসায়নবিদও। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা।

৭০ বছর বয়সী বিন্দ্রোকে সেখান থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলচে, এই ঘটনার কিছু সময় পরই শ্রীনগরের পার্শ্ববর্তী লালবাজার এলাকায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে বীরেন্দ্র পাসোয়ান নামে এক হকারকে গুলি করে হত্যা করা হয়। তিনি রাস্তায় খাবার বিক্রি করতেন। বীরেন্দ্রর বাড়ি ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায়। শ্রীনগরের জাদিবাল এলাকায় বসবাস করতেন তিনি।

এরপরই কাশ্মিরের বান্দিপোরা এলকায় হামলার ঘটনা ঘটে। সেখানে মোহাম্মদ শফি নামে এক ট্যাক্সি ক্যাব ড্রাইভারকে গুলি করে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা। তিনি স্থানীয় ট্যাক্সি ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছিলেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় পুলিশ।

পুলিশ বলছে, হামলা ও প্রাণহানির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ