1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

জাপানের শততম প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪)। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী। সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি জানিয়েছে, সোমবার জাপানের আইনসভার দু’টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর আগে সম্প্রতি তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যা মূলত তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে দেয়।

রয়টার্স বলছে, নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে।

২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।

গত প্রায় এক-দেড় মাস ধরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে; এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে।

সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জরিপে সেই ক্ষোভের আলামত দেখা গেছে। সাম্প্রতিক সেসব জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গেছে।

আর তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুগা। এরপর প্রথমে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরই ধারাবাকিতায় সোমবার দেশটির সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি।

এদিকে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আগামী সপ্তাহে জাপানের পার্লামেন্ট ভেঙে দেবেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছাড়া আগামী ৩১ অক্টোবর দেশে সাধারণ নির্বাচনের ডাক দেবেন তিনি।

রয়টার্স বলছে, মাত্রই নির্বাচিত হওয়া একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের পদক্ষেপ অনেকটা বিস্ময়ের। কারণ জাপানের পরবর্তী নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সবাই ধরে নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ