1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে পাঁচ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৭৪২ জন। আর নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ১২ হাজার ১৬৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সাত হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে আক্রান্ত হন চার লাখ ৭০ হাজার ৯৫৮ জন।

আজ রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার চারজন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৭২০ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত লাখ ১৯ হাজার ৯৮৪ জন। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৫৯ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫৫৯ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৮ হাজার ৮৪৬ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৮৬ হাজার ২৫ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১১৭ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯৭ হাজার ৭৪৯ জন মারা গেছেন। আর সেরে উঠেছেন দুই কোটি চার লাখ ৩৬ হাজার ১২৭ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন। আর ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ