1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রোমানিয়ায় হাসপাতালে আগুন লেগে ৯ রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৩ Time View

রোমানিয়ার বন্দর নগরী কন্সটান্টায় হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনাদোলু এজেন্সি ও ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর পুরো করোনা ইউনিট খালি করে ফেলা হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার আগেই ৯ করোনা রোগীর মৃত্যু হয়। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আত্তিলা সিসেকে।

আগুন লাগার সময় হাসপাতালটির ১০টি আইসিইউ ইউনিটে মোট ১১৩ করোনা রোগীর চিকিৎসা চলছিল।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের বাইরে করোনা ইউনিটে চিকিৎসাধীনদের স্বজনরা ভিড় করেন। উৎকণ্ঠার মধ্যে সময় কাটান।

অবশ্য রোমানিয়ার হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রথম নয়। এক বছরের মধ্যে কয়েকটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি হাসপাতালই বেশ পুরনো।

বিশেষজ্ঞরা মনে করছেন পুরনো হাসপাতালগুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়টি নিয়ে এখনই সচেতন হওয়া উচিত। তবে রোমানিয়ার ৬৭০টি হাসপাতালের অধিকাংশই মানসম্পন্ন এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা যথোপযুক্ত। গেল নভেম্বরে হাসাপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ