1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

শাহরুখ খানের ছক্কায় হারল কলকাতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৭ Time View

দিন যত যাচ্ছে ততই জমে উঠছে আইপিএল। শুক্রবার পাঞ্জাব কিংস জিতে যাওয়ায় প্লে-অফে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। রোমাঞ্চকর ম্যাচে শাহরুখ খানের ছক্কাতে ৫ উইকেটে জিতেছে পাঞ্জাব।

জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচে উঠেছে কিংস। পাশাপাশি কেকেআর, পাঞ্জাব কিংস ও মুম্বাই- তিনটি দলেরই সংগ্রহ এখন ১০ পয়েন্ট! এর ফলে কিংসসহ বাকিরা প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে আছে এখনও।

টস হেরে ব্যাট করা কেকেআরকে ৭ উইকেটে ১৬৫ রানে আটকে রাখতে সক্ষম হয় পাঞ্জাব। এর পেছনে বড় কৃতিত্ব ছিল রবি বিষ্ণয়, মোহাম্মদ সামি ও আরশদীপ সিংয়ের। ৩২ রানে তিনটি উইকেট নেন বামহাতি পেসার আরশদীপ। দুটি নেন বিষ্ণয়, সামি নেন একটি। তার পরেও কেকেআর চ্যালেঞ্জিং সংগ্রহ লক্ষ্য পেয়েছে ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের ৪৯ বলে ৬৭ রানের ঝড়ে। তাছাড়া রাহুল ত্রিপাঠি ২৬ বলে ৩৪ ও নিতিশ রানা ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন।

জবাবে ম্যাচ জয়ের সুযোগ থাকলেও সেটি নিজেদের ভুলে হাতছাড়া করেছে কেকেআর। বেশ কিছু ক্যাচ মিস না হলে ম্যাচের গতিপ্রকৃতি ভিন্ন হতে পারতো। তারপরেও নড়বড়ে পরিস্থিতি তৈরি করেছিল পাঞ্জাব কিংস। শুরু থেকে একপ্রান্ত আগলে খেলা অধিনায়ক লোকেশ রাহুল ৫৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফেরেন ১৯.২ ওভারে। পরের বলে শাহরুখ খান ছক্কা মারলেও বাউন্ডারি লাইনে সেটি ত্রিপাঠির হাত ফসকে বেরিয়ে গেছে। শাহরুখ ৯ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেট হারানো পাঞ্জাব জয় নিশ্চিত করেছে ১৯.৩ ওভারে। ম্যাচসেরা হন লোকেশ রাহুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ