1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী, চাওয়া কৃষি বিশ্ববিদ্যালয় সার্কাসের নির্যাতন, অযত্ন থেকে নিরাপদ আশ্রয়ে রাশমণি, দেশের অন্য বন্দি হাতিগুলোর ভাগ্যে কী আছে? ‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

ভারতের হরিয়ানায় ফের কৃষক-পুলিশ সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

ভারতের হরিয়ানা রাজ্যে আজ সকালে কৃষকদের সংঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী কৃষকরা ধারাবাহিকভাবে উপ-মুখ্যমন্ত্রী দুশ্যন্ত চৌতালার একটি অনুষ্ঠানের বিরুদ্ধে মিছিল করতে থাকে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জলকামান ব্যবহার করে। নজিরবিহীন এ বিক্ষোভে নারী-পুরুষ সবাই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকে।

দ্বিতীয় দিনের মতো কৃষক এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা দেখলো হরিয়ানাবাসী। ভিডিওতে দেখা যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ঘটনা স্থলের পাশেই মন্ত্রীর অনুষ্ঠান সামনে রেখে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাস্তা।
জেলা প্রশাসক শ্যাম লাল পুনিয়া ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের উদ্দেশ্য বলেন, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে বিক্ষোভ করতে পারেন। আমরা আপনাদেরই সন্তান কিন্তু এখন আমরা সরকারি দায়িত্ব পালন করছি। দয়া করে আমাদের দায়িত্ব পালন করতে দিন। বিক্ষোভ না করে অনুষ্ঠানে এসে আপনারা নিবন্ধন করে সমস্যাগুলো জানান।

ভারতের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লাখ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও বিষয়টির সুরাহা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ