1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

‘বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরো অনেক কিছু আছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬ Time View

‘কেউ যদি কোনো বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরো অনেক কিছু আছে!’ সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে এমনটাই লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

তিনি আরো লিখেছেন, ‘বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট! এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে, যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে ‘বিয়ে করবেন কবে’! কিন্তু বিয়ে করলে আবার বলবে, ‘আপনাদের তো বিয়ে টিকে না’, ‘আবার কবে ছাড়বেন’, ‘বারোভাতারি’, ‘মিডিয়ার মানুষ খারাপ, তাদের খালি বিয়ে হয়’!

যেই লোক শখ করে বিয়ে করবে, এইসব কমেন্ট দেখে বিয়ের দিনই ভেগে যেতে পারে! আর মাশাল্লাহ্ আমাদের সাংবাদিক ভাইরা যেই সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করবেন! সেইটা আর না বলি। দয়া করে আমার বিয়ে নিয়ে আর কমেন্ট কইরেন না।”

সবশেষে এই অভিনেত্রী লিখেন, ‘Been there , done that! শখ মিটে গেছে।’

এর আগের স্ট্যাটাসে ফারিয়া ইংরেজিতে লিখেছিলেন, ‘Alhamdulillah, The greater the storm, the brighter the rainbow।’ যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘আলহামদুলিল্লাহ, ঝড় যত শক্তিশালী, রংধনু ততো উজ্জ্বল।’ অভিনেত্রীর সেই স্ট্যাটাসে নেটাগরিকরা তার বিয়ে নিয়ে নানান মন্তব্য করতে থাকেন। কারো কারো মন্তব্যের জবাবও দিয়েছেন। কিন্তু সেই পোস্টের কমেন্ট পড়ে বিরক্ত হয়েই পরের স্ট্যাটাসটি দেন ফারিয়া।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই তাদের। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে। তাই আলাদা হয়ে গেছেন। এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেছিলেন সাবেক এই দম্পতি। বিচ্ছেদের পর থেকে এখনো সিঙ্গেল আছেন শবনম ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ