1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ভারতে সংক্রমণ বাড়লেও মৃত্যু কমল শতাধিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে কমেছে শতাধিক। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৪২১ জনে।

অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে প্রাণহানির সংখ্যা কমেছে শতাধিক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৮২ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ১০১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৫০ জন।

এদিকে সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে বৃহস্পতিবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে। যা ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৯৯০ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৩ জন। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ৬০৪ জনে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে মাত্র ৩৪৯ জন।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৯০ শতাংশ (০.৯০%) বর্তমানে সক্রিয় রোগী। বৃহস্পতিবার এই হার অপরিবর্তিত রয়েছে এবং ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে ভারতে সুস্থতার হারও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বোচ্চ।

অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের হার ফের বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ