1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত ২৩ কোটি ছাড়ালো

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাস (কোভিড ১৯) মহামারিতে বিপর্যস্ত সারাবিশ্ব। ঘাতক এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আট হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চার লাখ ৫৫ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পাঁচ লাখ পাঁচ হাজার ৭৩৬ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২১ হাজার ৬৩২ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি দুই লাখ ৭৮ হাজার ৫১৯ জন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার একজন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। যা এখনও অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৩০ হাজার ২৫ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৭৭ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৫ হাজার ৮০১ জন। আর তিন কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০৭ জন সেরে উঠেছেন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ৮০ হাজার ২৯৪ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন। আর ১৫ লাখ চার হাজার ৭০৯ জন সুস্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ