1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

গোপন এক প্রেমিকার কথা নিজেই জানালেন সালমান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ Time View

সালমান খান বলিউডের অন্যতম সেরা তারকা। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবেও তার পরিচয় রয়েছে। অনেক নারীর সঙ্গেই জড়িয়ে আছে তার নাম। অনেক নায়িকাকে ঘিরেই সালমানের প্রেম কাহিনি প্রচলিত আছে বি-টাউনে। তালিকায় এগিয়ে থাকবে সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাই্ফদের নাম।

এসব তারকাদের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন সালমান। তবে এই তারকা সম্প্রতি
নিজেই জানালেন তার এক গোপন প্রেমিকার খবর।

অজয় ও কাজল দেবগনের সামনে সালমান স্বীকার করে নেন যে, একটি মেয়ের জন্য তার বিশেষ অনুভূতি ছিল। এই কথা তিনি কাউকে বলেননি কখনো।

সালমান এ-ও বলেন, ওই মেয়েকে বিয়ে করলে এতদিন তিনি দাদা হয়ে যেতেন।

সালমানের দাদা হওয়ার বিষয়টি আলোচনায় আশে যখন কাজল এবং অজয় তাদের ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়’র সিনেমার প্রচারের জন্য জন্য ‘বিগ বস : ১৩’ -এর সেটে এসেছিলেন। সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় এই রিয়ালিটি শো’র একটি পর্বের নাম ‘টেক এ ট্রুথ টেস্ট’। যেখানে একটি চেয়ারে বসে নিজের সাথে ঘটে যাওয়া জীবনের একটি সত্যি ঘটনা সবার সামনে স্বীকার করতে হয়।

সালমানকে সেই চেয়ারে বসিয়ে কাজল জিজ্ঞেস করা হয় যে জীবনে এমন কোনো নারী ছিল যাকে আপনি পছন্দ করতেন কিন্তু কখনো বলতে পারেননি? এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দিয়ে, সালমান বলেন ‘হ্যাঁ’।

সালমানের এমন উত্তর শুনে কাজল অবাক হয়ে আবার প্রশ্ন করেন, ‘কে সেই নারী’? উত্তরে সালমান সেই নারীর নাম প্রকাশ করেননি। তবে কাজল অজয়ও ছাড়ার পাত্র নন। তারাও জানার জন্য সালমানকে একের পর এক প্রশ্ন করে যান।

বাধ্য হয়ে সালমান বলেন, ‘তখন অনেক ছোট ছিলাম। মাথায় অনেক কিছু ঘুরতো। তাই তাকে ভালোলাগার কথাটা আর প্রকাশ করা হয়নি। তবে তার পালিত কুকুর একবার আমাকে কামড়ে দিয়েছিল। আমার বন্ধুরা মেয়েটিকে ভালো লাগার কথাটা জানানোর জন্য আমাকে অনুরোধ করেছিল। কিন্তু প্রস্তুতি নিয়েও আর বলা হয়নি।’

সালমান আরও জানান, সেই মেয়েটির সাথে ১৫ বছর পর আবার তার দেখা হয়। কিন্তু তখনো তিনি তাকে ভালো লাগার কথা প্রকাশ করেননি।

কাজল ও অজয়ের সঙ্গে ‘বিগ বস : ১৩’ -এর সেই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে সালমানের এমন সরল স্বীকারোক্তি দেখে ভক্তরা সেই নারীর নাম খুঁজে বেরাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ