1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জিতলেই হবে না, ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে সিটি ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তার স্ত্রী তিন মাসের শিশুসহ কারাগারে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৯০ : মৃত্যু ১ অস্ত্র-কাণ্ডে মন্ত্রিত্ব গেল ইশরাকের

মোদির জন্মদিনে রেকর্ড দুই কোটি টিকা প্রয়োগ ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুক্রবার দুই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা ভারতের সব সময়ের জন্য রেকর্ড। জন্মদিন উপলক্ষে আড়াই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার দুপুরের মধ্যেই এক কোটি টিকার লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়। এতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইটে আরও বেশি টিকাকরণের আহ্বান জানান। বিকেল সাড়ে ৫টা নাগাদ দুই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

শুক্রবার ৭১ বছরে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২০ দিন ধরে টানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড টিকা দানের কর্মসূচি। শুরুতে একদিনে দুই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

শুক্রবার সকাল থেকেই টিকাকরণের ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়। দুপুরের মধ্যেই এক কোটি এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে দুই কোটির গণ্ডি পেরিয়ে যেতেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই কোটির। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ পর্যন্ত কোউইন-এ পাওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ১৮ লাখ ১২ হাজার ৩০৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আর এস শর্মা টুইট করে জানান, শুক্রবার প্রতি মিনিটে ৪২ হাজার টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র : আনন্দবাজার, দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ