1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুটেফ্লিকা আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫ Time View

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুটেফ্লিকা আর নেই। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৪ বছর। দুই বছর আগে গণবিক্ষোভ ও সেনাবাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন বুটেফ্লিকা।

আল-জাজিরা জানিয়েছে, বুটেফ্লিকা ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করার আগে দুই দশক উত্তর আফ্রিকার দেশটি শাসন করেন। পঞ্চম মেয়াদে প্রতিন্দ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করলেও গণআন্দোলনের মুখে সরে দাঁড়াতে বাধ্য হন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের এ অভিজ্ঞ সেনানি।

২০১৩ সালে স্ট্রোক করেন সবচেয়ে বেশি দিন আলজেরিয়া শাসন করা এই নেতা। এরপর থেকে তাকে আর বেশি জনসমক্ষে দেখা যায়নি।

বুটেফ্লিকা ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে ডাকা বিক্ষোভ শেষ করার জন্য দেশটির সরকার ব্যাপকভাবে দুর্নীতির তদন্ত শুরু করে। বুটেফ্লিকার ভাই এবং তার উপদেষ্টা সাঈদসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্তার জেলও হয়।

তবে জনরোষে ক্ষমতা ছাড়তে হলেও সমর্থকদের কাছে বুটেফ্লিকা ছিলেন জাতীয় বীর। ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের জন্য যুদ্ধক্ষেত্রে তার অবদানের জন্যই সমর্থকরা তাকে বীর হিসেবে দেখতেন।

১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর বুটেফ্লিকা আলজেরিয়ার প্রথম পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। নন-আলিজেন্ড মুভমেন্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন তিনি। বুটেফ্লিকা ১৯৯৯ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ