1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে দেশের মানুষ ভোট ব্যাংক ধারণার অবসান ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪ জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ৭০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৫১ হাজার ৪৫১ জন। নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ৫০ হাজার ৩৯৫ জন।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনে। এ সময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭৭ হাজার ৭৩৭ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৮৭৭ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪২ হাজার ৬৮৮ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৩ লাখ ৯৬ হাজার ১৩১ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি নয় লাখ ৭৪ হাজার ৮৫০ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৯২৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১৬ হাজার ১৬১ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি।

সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৮৮০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ