1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫ Time View

আগামী সপ্তাহ থেকে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে বাণিজ্যিক বিমান চলাচল করবে বলে শনিবার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।

গত মাসে তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো দেশ কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে।
তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক শুরু হয়। অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি আফগান নাগরিকরাও দেশ ছাড়তে শুরু করেন। ফলে বিমানবন্দরে অস্থিরতা শুরু হয় এবং বেশ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

কাবুল বিমানবন্দর দিয়ে প্রায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ দেশ ছাড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যক্রম শেষ হয়। ৩০ আগস্টের মধ্যে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছিল তারা সেই সময়ের মধ্যেই তাদের কাজ শেষ করতে বাধ্য হয়েছে। এদিকে কাতারের প্রযুক্তিগত সহায়তায় পুনরায় কাবুল বিমানবন্দরের কার্যক্রম শুরু করেছে তালেবান।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফেজ খান এএফপিকে বলেন, ফ্লাইট পরিচালনার জন্য আমরা সব প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আগামী ১৩ সেপ্টেম্বর ইসলামাবাদ থেকে কাবুলে আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হবে।

তিনি জানিয়েছেন, চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট বাড়ানো হতে পারে। তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সাংবাদিকদের কাছ থেকে ফ্লাইট পরিচালনার জন্য অনেক অনুরোধ এসেছে।

গত দু’দিন ধরে কাতার এয়ারওয়েজ কাবুলের বাইরে দুটি চার্টার ফ্লাইট পরিচালনা করছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশি এবং আফগান নাগরিকদের বহন করে নিয়ে যাওয়া হয়েছে। যারা সময়সীমার মধ্যে দেশ ছাড়তে পারেননি তারা এসব ফ্লাইটে করে আফগানিস্তান ছাড়ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ