1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ Time View

দেশে এ পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার মানুষ।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১২ লাখ ৪ হাজার ৬১৩, আর নারী ৮৪ লাখ ১১ হাজার ১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৪ লাখ ৪২ হাজার ১৬৯ আর নারী ৩৫ লাখ ২২ হাজার ৮৩১ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৯৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭২ লাখ ৯৯ হাজার ৩৫ এবং নারী ৪৫ লাখ ৫১ হাজার ৪৩৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৯১ হাজার ৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৯ হাজার ৪৬৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৯ লাখ ৫৪ হাজার ৩৮ জন পুরুষ এবং নারী ২৫ লাখ ৩৬ হাজার ৯৭১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪৪ হাজার ৯৯৭ এবং নারী ২০ লাখ ১৪ হাজার ৪৬৮ জন।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৯৬৬ এবং নারী ১৪ হাজার ৭৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৬ হাজার ৮৭ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ১২০ এবং নারী ৭ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৪৬ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৬৩ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭১ লাখ ৪ হাজার ৫৬৭ এবং নারী ৫৮ লাখ ৬৪ হাজার ৮৩৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ৫ লাখ ৫ হাজার ২৬ জন প্রথম ডোজ এবং ২৪ লাখ ৬৪ হাজার ২৭৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৭ লাখ ১৪ হাজার ৭২৪ এবং নারী ৪৭ লাখ ৯০ হাজার ৩০২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৩ লাখ ৮৯ হাজার ৮৪৩ জন পুরুষ এবং নারী ১০ লাখ ৭৪ হাজার ৪৩৬ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫৭ হাজার ২১৪ এবং নারী ১৫ লাখ ২ হাজার ৯২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৯২ জন প্রথম ডোজ এবং ১০ লাখ ৯৬ হাজার ৬৪৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭৩১ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৬১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৬ লাখ ৬৯ হাজার ৪৮৩ জন পুরুষ এবং নারী ৪ লাখ ২৭ হাজার ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৪৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ২২ হাজার ৪৩০ জন নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ