1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গল্পের জোরেই কোটি ভিউ, শাওনের দুই নাটক ঘিরে উদযাপন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জিতলেই হবে না, ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে সিটি ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তার স্ত্রী তিন মাসের শিশুসহ কারাগারে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫ Time View

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত ফের কমেছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ৭১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১০ হাজার ৮০৬ জনের। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৭ হাজার ১৫০ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৮৮৭ জন।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ ৬৫ হাজার ৩৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৫ হাজার ৮৫৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৯৯ হাজার ৯২৪ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২১ লাখ ৩০ হাজার ৫৭৬ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ৯১২ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি।

সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৪৯৩ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৪৬ হাজার তিনজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ