1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা ১৩ বছর ধরে চলা ঢাকা–গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক গল্পের জোরেই কোটি ভিউ, শাওনের দুই নাটক ঘিরে উদযাপন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জিতলেই হবে না, ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে সিটি ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক কর্মকর্তার স্ত্রী তিন মাসের শিশুসহ কারাগারে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখার কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

আফগানিস্তান ত্যাগ সঠিক সিদ্ধান্ত: বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

দীর্ঘ ২০ বছর যুদ্ধের শেষে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গোটা আফগানিস্তান জুড়ে এখন তালেবানের কতৃত্ব। এ নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন জানান, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রের জন্য এটি সবচেয়ে সঠিক এবং সবচেয়ে ভালো সিদ্ধান্ত ।’

বাইডেন বলেন, তালেবান শাসন থেকে বের হয়ে আসতে ইচ্ছুক এমন ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ, যা কোন জাতি করতে পারেনি। এজন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন বাইডেন।

৩১ আগস্টের মধ্যেই আফগান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের শেষ সময় থাকায় এখনও প্রায় অল্প কয়েকজন মার্কিন নাগরিক দেশটিতে রয়ে গেছেন। তারা যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন বাইডেন।যদিও এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখোমুখি পড়েছিলেন বাইডেন।

এদিকে মার্কিন সেনারা কাবুল ছাড়ার পর মঙ্গলবার তালেবান যোদ্ধারা কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্বভার বুঝে নিয়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তালেবানদের উৎখাত করা হয়। দীর্ঘ ২০ বছর পর আবার তালেবানদের হাতে সব কৃতত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ