1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় তালেবানের বক্তব্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৬ Time View

আফগানিস্তানে দিনের পর দিন ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত পাঁচ দিনে ৯ টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে দলটি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সরিয়ে দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিজেদের পতাকা উড়িয়েছে তালেবান।

মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, তিন মাসের মধ্যে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তালেবানরা। দলটির বিরুদ্ধে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ উঠেছে।

এ অভিযোগের ব্যাপারে গতকাল বুধবার এক বিবৃতি দিয়েছে তালেবান। তাতে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তালেবান।

বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে দলটি। বেসামরিক নাগরিকদের হত্যার জন্য সরকারি নিরাপত্তা বাহিনী ও বিদেশি সেনাদের দায়ী করেছে তারা।

এমনকি বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে তালেবান। তদন্তে নিজেদের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও অঙ্গীকার করেছে তারা।

তালেবানদের মুখপাত্র সুহাইল শাহীন এ ব্যাপারে বলেন, কোথাও কোনো বেসামরিক নাগরিক বা তাদের বাড়িঘরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেনি তালেবান। বরং অপারেশনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করেছে তারা।

তিনি আরো বলেন, আফগানিস্তানের নাগরিকদের এটা নিশ্চিত করতে চাই- কোনো ঘরবাড়ি কিংবা পরিবার তালেবানের দিক থেকে কোনো হুমকির সম্মুখীন হবে না।
সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ