1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

ভারতের বাইরে শচীনের পছন্দের ভেন্যু সিডনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০১২
  • ২৪৪ Time View

২২ বছরের ক্যারিয়ারে বিশ্বের অনেক স্টেডিয়ামে ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন শচীন টেন্ডুলকার। মাঠে ব্যাটিং করে শুধু দশর্কদেরই আনন্দ উপহার দেননি; নিজেও ভাগ বসিয়েছেন তাতে। ভারতের বাইরে খেলে স্বচ্ছন্নবোধ করেন এমন ভেন্যুর মধ্যে লিটলমাস্টারের পছন্দ সিডনি ক্রিকেট গ্রাউন্ড।

৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে সিডনি গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ভেন্যুতে চারটি টেস্ট খেলে দুটি শতক ও একটি দ্বিশতক হাঁকিয়েছেন শচীন। যাই হোক, দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের ৫৯টি স্টেডিয়ামে টেস্ট খেলা শচীনের ব্যাটিং গড় সবচেয়ে ভালো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট মাঠে।

দ্য ডেইলি টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে শচীন বলেন,‘অসাধারণ ও সুন্দর স্টেডিয়াম এটি। আমি ভালোবাসি এখানের পরিবেশ। অনেক মাঠের মধ্যে সিডনি গ্রাউন্ড হচ্ছে এমন স্টেডিয়াম যেখানে স্বচ্ছন্নবোধ করি আমি। অবশ্যই ভারতের বাইরে আমার পছন্দের স্টেডিয়াম সিডনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ