1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আফগানিস্তানে ৩ দিনে ২৭ শিশু নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪১ Time View

আফগানিস্তানে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে চলমান তীব্র সংঘাতে গত তিন দিনে অন্তত ২৭ শিশু নিহত হয়েছে।

২৭ শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিষয়টি তাদের মর্মাহত করেছে।

বিবিসি বলছে, বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ায় সারাদেশেই সুবিধা করে উঠছে তালেবান। শুক্রবার পর্যন্ত ছয়টি আঞ্চলিক রাজধানী দখলে নিয়েছে তালেবান সৈন্যরা। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান জানানো হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তানে গত এক মাসের সংঘাতে ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুদের ওপর নৃশংসতা ‘প্রতিদিনই বাড়ছে’। গত তিন দিনে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৩৬ শিশু আহত হয়েছে।

বিবিসি বলছে, সড়কের পাশে বোমা এবং ক্রসফায়ারে শিশুরা মারা যাচ্ছে। নিহত এক শিশুর মা জানিয়েছে, ছুটির দিনে তারা বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই একটি বোমা তাদের ঘরে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। এবং তার ১০ বছর বয়সী সন্তান ভয়াবহভাবে পুড়ে যায়।

আফগানিস্তানে চলমান সংঘাতে অনেক শিশু বাড়ি থেকে পালিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ