1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

তুরস্কে ভয়াবহ দাবানালে মৃত্যু বেড়ে ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৬০ Time View

তুরস্কের দক্ষিণাঞ্চলে চলমান দাবানাল। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

ছড়িয়ে পড়া দাবানল নেভাতে ইরান দমকল বিমান পাঠিয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরানের বিমানটি একসঙ্গে ৩০ টন পানি বহন করতে পারে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জঙ্গলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে দমকল বিমান পাঠিয়েছে ইরান। দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে তুরস্কের আনতালিয়া প্রদেশের মানাভগাত শহরে একথা জানান তিনি।

এরদোগান বলেন, “আজারবাইজন, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।”

গেল বুধবার থেকে শুরু হওয়া এ দাবানল দেশটির দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলজুড়ে শতাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকার বাড়িগুলো থেকে কয়েক হাজার বাসিন্দাকের সরিয়ে নেওয়া হয়েছে। বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত আগুনে পুড়ে গেছে।

এদিকে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

উল্লেখ্য, এর আগে তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানল দেখা গেলেও এবারের আগুন অনেক বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ