1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান আলিসের অভিষেক, মিরাজ-পারভেজকে ফিরিয়ে ব‍্যাটিংয়ে বাংলাদেশ বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইউরোপে বিক্ষোভের কারণে পোশাকের ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের এসবিআইয়ে সাইবার হামলা: ডার্ক ওয়েবে ৪ হাজার গ্রাহকের তথ্য ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী ভক্তদের উদ্দেশ্য জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে পাঁচ দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া

টিকা নিলে ১০০ ডলার করে দেয়ার প্রস্তাব বাইডেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬২ Time View

যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনারোধী টিকা নিচ্ছেন, তাদের জনপ্রতি ১০০ ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলো যেন টিকাগ্রহীতাদের হাতে এই অর্থ তুলে দেয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে টিকাদানের হার বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দফতর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছে, আমেরিকান উদ্ধার পরিকল্পনা আইনের আওতায় দেশটির অঙ্গরাজ্য, স্থানীয়, আঞ্চলিক ও উপজাতীয় সরকারগুলোর জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি ডলার তহবিল থেকে এই প্রণোদনা দেয়া যেতে পারে। রাজস্ব দফতর এ বিষয়ে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

রাজস্ব দফতর আরও জানিয়েছে, তারা এমন একটি ট্যাক্স ক্রেডিট বর্ধিত করছে, যার আওতায় চাকরিদাতারা কর্মচারীদের টিকা নেয়ার সময় সবৈতনিক ছুটির জন্য মজুরি দাবি করতে পারবেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক নতুন টিকাগ্রহীতা মার্কিনির জন্য সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারকে ১০০ ডলার করে পরিশোধ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এই বাড়তি প্রণোদনায় টিকাদানের হার বাড়বে, আর তাতে সম্প্রদায়গুলোর সুরক্ষা এবং জীবন বাঁচানো সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অবশ্য এর আগেই নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে প্রত্যেক নতুন টিকাগ্রহীতাকে ১০০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ