1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান আলিসের অভিষেক, মিরাজ-পারভেজকে ফিরিয়ে ব‍্যাটিংয়ে বাংলাদেশ বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইউরোপে বিক্ষোভের কারণে পোশাকের ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের এসবিআইয়ে সাইবার হামলা: ডার্ক ওয়েবে ৪ হাজার গ্রাহকের তথ্য ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী ভক্তদের উদ্দেশ্য জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে পাঁচ দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া

পর্যটকদের জন্য খুলছে সৌদির দরজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৯ Time View

করোনাভাইরাসের সংক্রমণে প্রায় দেড় বছর পর্যটকদের জন্য বন্ধ ছিলো সৌদি আরবের দরজা। অবশেষে শর্তসাপেক্ষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলছে দেশটি। শুক্রবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এএফপি এই তথ্য জানায়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেবে সৌদি আরব এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারে স্থগিতাদেশও প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

কেবল সৌদি সরকার অনুমোদিত করোনাভাইরাসরোধী টিকার প্রয়োজনীয় সব ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশাধিকার পাবেন ভিনদেশি পর্যটকেরা। তবে তাদের ওমরাহ পালনে বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে কি-না, তা নিশ্চিত করেনি দেশটি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, পর্যটকেরা কেবল সৌদি অনুমোদিত; অর্থাৎ ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার দুই ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার এক ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে পৌঁছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে স্বদেশ ছাড়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ ফলাফল আসা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সকল তথ্যাদি জমা দিয়ে নিবন্ধন করতে হবে পর্যটকদের।

এর আগে করোনার আগের সময়ে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ মাসের মধ্যে চার লাখ পর্যটক ভিসা ইস্যু করেছিল সৌদি আরব। এরপর করোনার প্রকোপে বন্ধ রাখা হয় পর্যটন সংক্রান্ত কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ