1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান আলিসের অভিষেক, মিরাজ-পারভেজকে ফিরিয়ে ব‍্যাটিংয়ে বাংলাদেশ বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইউরোপে বিক্ষোভের কারণে পোশাকের ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের এসবিআইয়ে সাইবার হামলা: ডার্ক ওয়েবে ৪ হাজার গ্রাহকের তথ্য ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী ভক্তদের উদ্দেশ্য জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে পাঁচ দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া

ভারতের সংসদের দুই কক্ষ উত্তাল, বিরোধী ১০ সাংসদ সাসপেন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৭২ Time View

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে মোবাইলে আড়ি পাতার অভিযোগ, নতুন কৃষি আইন, মূল্যবৃদ্ধির মতো বিষয় নিয়ে উত্তাল ভারতের সংসদের দুই কক্ষ। লোকসভায় বিবৃতির কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দেওয়ার অভিযোগে ১০ জন বিরোধী সাংসদকে (বেশির ভাগই কংগ্রেসের) সাসপেন্ড করা হয়েছে।

হইচই হয়েছে রাজ্যসভাতেও। এ পরিস্থিতিতে দুই কক্ষেই বিজেপি-বিরোধী নানা দলের সদস্যদের কণ্ঠে শোনা গেল মমতা ব্যানার্জির স্লোগান- ‘খেলা হবে’।

ভারতের সংসদের এই উত্তেজনার মধ্যেই নিকটবর্তী মহাদেব রোডে দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পেগাসাস-কাণ্ড নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করলেন মমতা।

মমতা বলেন, এই সরকার মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। আইনের তোয়াক্কা করছে না। অভিষেক ব্যানার্জি বা প্রশান্ত কিশোরের ফোন হ্যাক করার অর্থ- তাদের সঙ্গে আমার সমস্ত কথোপকথন জেনে নেওয়া।

তিনি আরো বলেন, এই পেগাসাস আসলে এক ভয়ঙ্কর ভাইরাস! এটা আমাদের, আপনাদের সবার সুরক্ষা ও নিরাপত্তা শেষ করে দিতে পারে।

মমতা আরো বলেন, আমার সুপ্রিম কোর্টের ওপর আস্থা রয়েছে। তাঁদের কর্মরত বিচারপতিরা মিলে তদন্ত করুন, সত্যিটা সামনে আসুক। আমরা সংসদে বিষয়টি তুলছি, কিন্তু সরকার তাতে কর্ণপাতও করছে না!

জানা গেছে, যে ১০ সাংসদকে পেগাসাস নিয়ে প্রতিবাদের জেরে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন- গুরজিৎ সিংহ অজলা, টি এন প্রতাপন, মনিকাম ঠাকুর, রবনীত সিংহ বিট্টু, হিবি ইডেন, জোথিমানি প্রমুখ।
সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ