1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তুরস্কে বাস দুর্ঘটনা, বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫০ Time View

তুরস্কে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে প্রবেশ করেছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায় তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা।

ইউরোপে প্রবেশের জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। এভাবে তুরস্ক হয়ে বহু অভিবাসী ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে। যাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখক বাংলাদেশি রয়েছে যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

এসব অভিবাসী প্রত্যাশীরা জীবনঝুঁকি নিয়ে সাগরপথ পাড়ি দেয়। আবার অনেকে মিনিবাস ও ট্রাকে করে ইউরোপ প্রবেশের চেষ্টা করে।

অভিবাসী প্রত্যাশীদের একটা বড় অংশই হচ্ছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের নাগরিক। ঝুঁকিপূর্ণ পথে যাত্রা দেয়ায় প্রায়ই এদের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ