1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৬ Time View

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি আলাদা বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ ৮ জন নিহত হয়েছে। ভারতের দাবি, নিহত অন্য ছয় জন সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবারে সবচেয়ে বড় সংঘাতটি হয় লাইন অব কন্ট্রোলের কাছে। সেখানে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন সন্ত্রাসী ও দুই ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনীর একটি দল নিয়ন্ত্রণ রেখায় টহল দিচ্ছিল। এসময় সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। শুরু করে গুলি, নিক্ষেপ করে হাত বেমা। পরে সেনাবাহিনীর আত্মরক্ষামূলক গুলিতে নিহত হয় সন্দেহভাজন দুই সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২টি একে ৪৭ বন্দুক। খবর আল জাজিরা।

এছাড়া দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা ও কুলগামে আরও দুটি অভিযানে ৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় পুলিশ বলছে, কুলগামে যে দুজন নিহত হয় তারা জাতীয় মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ। নিহত ৪ সন্ত্রাসীর নাম শাহবাজ আহমেদ শাহ, নাসির আইয়ুব পণ্ডিত, কিফায়াত সোফি ও ইনায়েত আহমেদ। এদের মধ্যে শাহবাজ জইশ ই-মোহাম্মদের সদস্য আর বাকিরা লস্কর ই-তৈয়বার সদস্য।

এর আগে গত ২ জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোড়া অঞ্চলে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সংঘর্ষে ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে পাঁচজন বিচ্ছিন্নতাকামী এবং একজন ভারতীয় সেনা।

ভারতের দাবি, নিহত হওয়া বিচ্ছিন্নতাকামী পাঁচজন পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার সদস্য। এর আগে গত ১ জুলাই রাতে রাজপোড়া এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এ অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য ও পাঁচ সশস্ত্র যোদ্ধা।

এদিকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরেও সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ৩০ জুন উপত্যকার কুলগ্রাম বনাঞ্চলে সেনাদের হামলায় সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ১ জুলাই দেশটির সেনাবাহিনী বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ