1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিদেশগামীদের টিকা দেওয়া শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২ Time View

সৌদি আরব ও কুয়েতগামীদের ফাইজারের টিকা প্রয়োগের মাধ্যমে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার।

আজ বুধবার (৭ জুলাই) ঢাকার সাতটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিদেশগামীদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে সৌদি প্রবাসী মো. সাইফুলকে প্রথম টিকা দেওয়া হয়।

তিনি বলেন, মঙ্গলবার (৬ জুলাই) রাতে মোবাইলে এসএমএস পেয়েছি। ফরিদপুর থেকে টিকা নিতে এসেছি।

সাইফুল বলেন, ‘টিকা নেওয়া ছাড়া বিদেশ গেলে অনেক টাকা খরচ হতো। ফরিদপুর থেকে আসতে কিছু টাকা খরচ হলেও টিকা নিতে পেরেছি এটিই বড়। এ মাসেই আমি সৌদি চলে যাব।’

বিএসএমএমইউর ডেপুটি ডিরেক্টর ড. খোরশেদ আলম জানান, এ কেন্দ্রে প্রতিদিন তিনশর মতো সৌদি ও কুয়েতগামীকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। সম্ভব হলে আরও বেশি পরিমাণে বিদেশগামীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে। পরবর্তী সময় এ সংখ্যা আরও বাড়ানো হবে।

জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে গত চার দিনে ২০ হাজার বিদেশগামী নিবন্ধন করেছেন। নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন আরও ১৫ হাজার। তাদের মধ্যে যেসব বিদেশগামী সোমবার (৫ জুলাই) চালু হওয়া সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, সংখ্যার ওপর ভিত্তি করে তাদের ক্রমান্বয়ে মোবাইলে এসএমএস পাঠানো হবে।

সোমবার (৫ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ