1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পারমাণবিক কেন্দ্রে নাশকতায় ইসরায়েলকে দায়ী করল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫১ Time View

কারাজ শহরে পারমাণবিক কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। মঙ্গলবার সরকারের মুখপাত্র আল রাবিয়ি ইসরায়েল পারমাণবিক চুক্তির আলোচনাকে ভিন্নপথে নিয়ে যেতে চাইছে। তাই এমন নাশকতা চালিয়েছে।

এক সংবাদ সম্মেলনে আলি রাবিয়ি বলেন, নাশকতার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এবং আবারও তা নিশ্চিত করছি। অবশ্যই এতে মানুষের প্রাণহানি হয়নি এবং সরঞ্জামের ক্ষয়ক্ষতি খুব বেশি ছিল না।

তিনি বলেন, একটি শেডের ছাদ ছিদ্র হয়েছে। নাশকতায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনো ক্ষতি হয়নি।

রাবিয়ি জানান, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহালের আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল এই কর্মকাণ্ড চালিয়েছে। যাতে করে বিশ্বকে ইঙ্গিত দেওয়া যায় যে, ইরানের সঙ্গে বিশ্বের আলোচনার প্রয়োজন নেই।

২৩ জুন ইরানি সংবাদমাধ্যমে কারাজ পারমাণবিক কেন্দ্রে নাশকতার খবর প্রকাশিত হয়। তবে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের ভবনে ড্রোন হামলা ঠেকানোর দাবি করা হয়।

প্রেস টিভির খবরে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের ওপর আগেও এ ধরনের হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে নেওয়া কঠোর নিরাপত্তার কারণে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর সিনহুয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ