1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন

ভারতে আক্রান্ত দুই লাখের নিচে, মৃত্যু ৩৫১১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৭ Time View

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন ফের বইছে ‘স্বস্তির সুবাতাস’। আগের দিন প্রায় সাড়ে ৪ হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু মঙ্গলবার নেমে এসেছে সাড়ে ৩ হাজারে। এক সময় চার লাখের ওপরে থাকা দৈনিক সংক্রমণও কমতে কমতে নেমেছে দুই লাখের নিচে।

আজ মঙ্গলবার (২৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন, যা সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দুই সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৫ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৬০ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ