1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

‘যুক্তরাষ্ট্র কোভিড মহামারি থেকে বেরিয়ে আসার পথে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪০ Time View

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরোধ কেন্দ্র-সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনেস্কি বলেছেন, মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসার পথে রয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

সিডিসিপ্রধান গতকাল মঙ্গলবার বলেন, সাম্প্রতিক সাত দিনে কোভিড-১৯-এর সংক্রমণ ও মৃত্যুর গড় সংখ্যা, মহামারি শুরু হওয়ার সময় থেকে এখন সবচেয়ে কম।

হোয়াইট হাউসে কোভিড-১৯ মোকাবিলা বিষয়ে অবহিত করতে গিয়ে ওয়ালেনেস্কি বলেন, এই সর্বসাম্প্রতিক সংখ্যায় এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে, ‘আমাদের সবারই সতর্কতার সঙ্গে আশাবাদী হওয়া উচিত।’

কোভিড-১৯ বিষয়ক হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট এই সুখবরের সঙ্গে যোগ দিয়ে আরও বলেন, এই প্রথম যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে এই মহামারিতে সংক্রমণ সংখ্যা গত সপ্তাহে কমে গেছে।

যুক্তরাষ্ট্রে টিকাদানের গতি যদিও শ্লথ হয়ে উঠছে, ওয়ালেনেস্কি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন এখনও ১৫ লাখ থেকে ২০ লাখ লোককে টিকা দেওয়া হচ্ছে।

ওয়ালেনেস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ও সিডিসি ১২ বছর ও তদূর্ধ্বদের ফাইজারের টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন ও সুপারিশ করার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ছয় লাখেরও বেশি কিশোর-কিশোরী টিকা নিয়েছে।

একই ব্রিফিংয়ে হোয়াইট হাউসের শীর্ষ মেডিকেল উপদেষ্টা অ্যান্টনি ফসি কোভিড-১৯-এর টিকার কার্যকারিতা সম্পর্কে মার্কিনিদের আবারও নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ