1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বেনজেমাকে নিয়েই দল ঘোষণা ফ্রান্সের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪০ Time View

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রায় পাঁচ বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। আসন্ন ইউরোর জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে বেনজেমাকেও রেখেছেন বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম।
মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। তারকা ফরোয়ার্ড বেনজেমাকে ফেরানোর পর আরও শক্তিশালী হলো ফ্রান্সের আক্রমণভাগ। কাইলিয়ান এমবাপে, অ্যান্তনিও গ্রিজম্যানদের সঙ্গে শুরুর একাদশেই থাকার সম্ভাবনা রয়েছে বেনজেমার।

সবশেষ ২০১৫ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন বেনজেমা। এরপর প্রায় অর্ধযুগ দলের বাইরে থাকার কারণ ফুটবলীয় নয়। কেননা নিজের শেষ ম্যাচেও জোড়া গোল ও এক এসিস্ট করেছিলেন বেনজেমা।
মূলত সতীর্থ খেলোয়াড় ম্যাথ্যু ভালবুয়েনাকে সেক্স ট্যাপ দিয়ে ব্ল্যাকমেইল করার কারণে ২০১৫ সালের ডিসেম্বরে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত হন বেনজেমা। যে কারণে খেলতে পারেননি ২০১৬ সালের ইউরো এবং ২০১৮ সালের বিশ্বকাপ।
এবার আরেকটি ইউরো সামনে রেখেই বেনজেমাকে দলে ফেরালেন ফ্রান্সের কোচ দেশম।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আমি এখানে বলব না, এটা একান্তই আমাদের বিষয়। আমার এটা প্রয়োজন ছিল, তারও দরকার ছিল।’
রবিবার করিম বেনজেমা ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদের মধ্যে সেরার খেতাব অর্জন করেন। একদিন পরই তিনি সুসংবাদ পেলেন, দেশমের ফ্রান্স জাতীয় দলে ফেরার।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ইউরোর এবারের আসর, চলবে ১১ জুলাই পর্যন্ত। ‘এফ’ গ্রুপে ফ্রান্সের সঙ্গী বাকি তিন দল হলো- জার্মানি, হাঙ্গেরি ও পর্তুগাল।
ইউরোর জন্য ঘোষিত ফ্রান্স দল
গোলরক্ষক : হুগো লরিস, মাইক মিয়াঁ, স্তিভ মাদাঁদাঁ
ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস হার্নান্দেস, জুল কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ক্লেমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা
মিডফিল্ডার : এনগোলো কন্তে, তুমা লুমা, পল পগবা, আদ্রিয়ান র‌্যাবিয়ট, মুসা সিসোকো, কোরোঁতাঁ তোলিসো
ফরোয়ার্ড : উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, ওসুমানে দেম্বেলে, অলিভার জিরুড, অ্যান্তনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ