1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন

গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান: হিউম্যান রাইটস ওয়াচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৮ Time View

গাজায় ইসরায়েলের বোমা হামলা যুদ্ধাপরাধের সমান বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র ওমর শাকের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তার বরাত দিয়ে আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বাণিজ্যিক এবং আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালিয়েছে। ওইসব ভবনে শত শত পরিবারের বসবাস।

ওমর শাকেরের বরাত দিয়ে আরো বলা হয়েছে, নারী ও শিশুসহ বহু মানুষ ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। তারা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া বেসামরিক বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে ঠেকেছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু এবং নারী রয়েছে ৩৬ জন। এছাড়া অন্তত দেড় হাজার মানুষ জখম হয়েছে।

ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থেকে রেহাই পেতে শতশত ফিলিস্তিনি পরিবার গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ