1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফিলিস্তিনে শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪১ Time View

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে। নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। আহত হয়েছে অন্তত দেড় হাজার। এমন পরিস্থিতি গাজার শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (১৭ মে) বলেছেন, যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া একক কোনও সিদ্ধান্ত নিতে পারে না।

ইয়াকুব বলেন, এটার সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। আমরা নিজেরা সেনাবাহিনী পাঠাতে পারবো না। এর আগে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে শান্তিরক্ষী টিম পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে লেবানন, ফিলিপাইন, সুদান, সিয়েরা লিওন এবং কঙ্গো।

এদিকে, মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সোমবার বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ দেশের প্রতিটি মসজিদ ও সুরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজা পারমাইসুড়ি আগং টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজত (প্রয়োজনের প্রার্থনা) করেন।

সূত্র : মালয় মেইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ