1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

ভারতে দুর্ঘটনার কবলে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪৬ Time View

ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানায়।

ভারতীয় এই সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে জরুরি অবতরণ করে। তবে যে গতিতে এটি অবতরণ করেছে, তাকে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়াই বলা যেতে পারে।

এ ঘটনায় ক্যাপটেনসহ তিনজন আহত হয়েছেন। তাদের বিমান বাহিনীর লোকেরা হাসপাতালে ভর্তি করিয়েছে। একইদিন মুম্বাইয়ে অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল একটি অ্যাম্বুলেন্স বিমান। তবে বড় কোনো বিপদে পড়েনি বিমানটি।

গোয়ালিয়ারের সিনিয়র পুলিশ অফিসার অমিত সংঘি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুটি দুর্ঘটনাই বিমান রানওয়েতে নামার সঙ্গে হয়েছে। তবে গোয়ালিয়ায় বিমানটিতে রেমডেসিভির ইঞ্জেকশনের চালানের কোনো ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ