1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে ভারতের রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪১ Time View

একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, বুধবার ভারতে নতুন করে ৪ লাখ ১২ হাজার ৭৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা গোটা বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটিও অবশ্য ভারতেরই ছিল। গত ৩০ এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে ৪ লাখ ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল সেখানে।

আশঙ্কার বিষয় হচ্ছে, ভারতে গত কয়েকদিন ধারাবাহিকভাবে করোনা টেস্টের সংখ্যা কমা সত্ত্বেও বুধবার সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত ৩০ এপ্রিল রেকর্ড রোগী শনাক্তের দিন সর্বোচ্চ ১৯ লাখ ৪০ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু গত সোমবার এর পরিমাণ প্রায় তিন লাখ কমে দাঁড়ায় ১৬ লাখ ৬০ হাজারে। আর গত মঙ্গলবার তা কমে হয়েছে ১৫ লাখ ৪০ হাজার।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যায় চার লাখর ঘর পেরোলো ভারত। এক সপ্তাহ আগে, গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছিল দেশটিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন ভারতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২ হাজার ৩৫১ জন।

এদিকে, একদিকে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দেশজুড়ে কমছে সেখানে করোনা টেস্টের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার ভারতজুড়ে করোনা টেস্ট হয়েছে ১৫ লাখ ৪০ হাজার মানুষের। আগের দিন মঙ্গলবার ভারতে করোনা টেস্ট হয়েছে ১৬ লাখ ৬০ হাজার।

প্রথম যেদিন দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছিল, সেদিন সেখানে করোনা টেস্ট করা হয়েছিল ১৯ লাখ ৪০ হাজার জনের।

সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন দিন ধরে ভারতে করোনা টেস্টে ‘পজিটিভ’ শনাক্তের হার দেখা গেছে ২৪ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, গত তিন দিনে যারা টেস্ট করাতে আসছেন, তাদের প্রায় এক তৃতীয়াংশই শনাক্ত হচ্ছেন ‘পজিটিভ’ হিসেবে।

দৈনিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন। এ রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৯২০ জন।

এই হিসেবে মহারাষ্ট্রের পরই আছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনায় আক্রান্ত নতুন ররোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ১১২তে, আর এই সময়সীমার মধ্যে সেখানে মারা গেছেন ৩৪৬ জন।

এছাড়া আরো যেসব রাজ্যে দৈনিক আক্রান্তের হার বেশি দেখা গেছে, সেগুলো হলো—কেরালা (৪১ হাজার ৯৫৩), তামিল নাড়ু (২৩ হাজার ৩১০), পশ্চিমবঙ্গ (১৮ হাজার ১০২), পাঞ্জাব (৮ হাজার ১৫), উত্তরাখণ্ড (৭ হাজার ৭৮৩), আসাম (৪ হাজার ৮২৬), জম্মু ও কাশ্মির (৪ হাজার ৪১৬)।

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পরই আছে উত্তর প্রদেশ। করোনায় এক দিনে ভারতের অন্যতম বৃহৎ এই রাজ্যটিতে বুধবার মারা গেছেন ৩৫৭ জন। এই তালিকায় থাকা অন্যান্য রাজ্যগুলো হলো—কর্নাটক (৩৪৬ জন), পাঞ্জাব (১৮২ জন), হরিয়ানা (১৮১ জন) এবং তামিল নাড়ু (১৬৭ জন)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ