1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৩২ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৮ Time View

গতবছর বিশ্বজুড়ে করোনা মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ১৫ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৯৪১ জন, মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ৩৯৯ জন। বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার ৫৬৫।

আক্রান্ত সক্রিয় করোনা রোগীদের মধ্যে মৃদু উপসর্গ রয়েছে ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ২৬৪ জনের, গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ১০ হাজার ৩০১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনয় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৪ হাজার ৬৬৫ জন, মারা গেছেন ১৪ হাজার ১৭০ জন। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সেরে ওঠা রোগীদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মারাত্মক সংক্রামক এই রোগটিতে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে তিন দেশ- যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন, মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১২৯ জন, মারা গেছেন ৭৪৩ জন।

গত এক বছরেরও বেশি সময়ে ভারতে এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন, মারা গেছেন মোট ২ লাখ ৩০ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন, মারা গেছেন ৩ হাজার ৩৮২ জন।

দক্ষিণ আমেরিকা ও বিশ্বের অন্যতম বৃহৎ দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জনে, মারা গেছেন মোট ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৫২ জন, মারা গেছেন ২ হাজার ৭৯১ জন।

অবশ্য প্রাণঘাতী এই ভাইরাসটির সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কম নয়। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন মোট ১৩ কোটি ৩২ লাখ ১২ হাজার ৮০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ