1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

ভারতে একদিনে সর্বোচ্চ ৩৭৮০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৯ Time View

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের অবস্থা যেন প্রতিনিয়ত খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও বুধবার তা আবারও অনেকটা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৮০ জন। মহামারি শুরুর পর থেকে যা দৈনিক মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ। এ ছাড়া আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে ২৫ হাজারেরও বেশি।

বুধবার (৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১৪৮ জনে।

মহামারির শুরু থেকে হিসাব করলে গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৮০ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনে।

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৪০ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ