1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ব্রিটেনে টিকা বানাবে সেরাম, ৩৩.৪ কোটি ডলার বিনিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৯ Time View

জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যি হল। ব্রিটেনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। এমনকি ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগও করবেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা করেছেন।

লন্ডনে বরিসের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবারই এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার (ব্রিটেনের মুদ্রায় যা ২৪ কোটি গ্রেট ব্রিটিশ পাউন্ড) মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজীয় পদক্ষেপ করা হবে।

মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। তার আগে ডাউনিং স্ট্রিট জানাল, ভারতীয় উদ্যোগপতি আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই অঙ্গ। ইওরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বাজারে নজর ছিল লন্ডনের। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদারের এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অঙ্গ, যা দু’দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে।

টিকা তৈরির সংখ্যার বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে পুণের সেরাম ইনস্টিটিউট। এ ছাড়া কম দামে টিকা তৈরির ব্যাপারেও বিশ্বের অন্য টিকা উৎপাদনকারী সংস্থাগুলির থেকে এগিয়ে সেরাম। ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে তৈরি তাদের করোনা টিকা কোভিশিল্ড বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কাছে অল্পদামে পৌঁছে দিয়েছিল ভারত। তবে বর্তমানে দেশে টিকার ঘাটতি দেখা দেওয়ায় আপাতত সেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা টিকার আকালের মধ্যেই কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার লন্ডন চলে গিয়েছিলেন। ব্রিটেনে সেরামের সহযোগী এবং অংশীদারদের সঙ্গে লন্ডনে তাঁর বৈঠক হয়েছে বলেও রবিবার জানিয়েছিলেন আদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ