1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী

২৭ বছরের দাম্পত্যের ইতি টানলেন বিল গেটস ও মেলিন্ডা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৮ Time View

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা। টুইটার বার্তায় তাঁরা এই ঘোষণা দিয়েছেন। সোমবার দিবাগত রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিল গেটস ও মেলিন্ডা গেটস উভয়েই টুইটবার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারি, সেটি আমরা আর বিশ্বাস করি না।’

আশির দশকের শেষদিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাঁদের পরিচয়। তাঁদের তিন সন্তান রয়েছে। বিল গেটস ও মেলিন্ডা গেটস মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে।
এ ছাড়াও, প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।
ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।
১৯৭০ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অগাধ সম্পদের মালিক হন। মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ