1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এমবাপের জোড়া গোলে শীর্ষে পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬০ Time View

কিলিয়ান এমবাপের জোড়া গোলে মেসকে হারিয়েছে পিএসজি। উঠে এসেছে লিগ টেবিলের শীর্ষে। প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পিএসজি।

বল দখলে ও আক্রমণে আধিপত্য করা পিএসজি এমবাপের নৈপুণ্যে দারুণ শুরু করে। চতুর্থ মিনিটে মাঝমাঠ থেকে আন্দের এররেরার উঁচু করে বাড়ানো বল দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে ছুটে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের মুখ থেকে জোরালো শট নেন ফরাসি ফরোয়ার্ড। বল পোস্টে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা টানে স্বাগতিকরা। বাঁ দিক আসা ক্রসে হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার ফেবিয়ান সঁওঁজ। ১০ মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো পিএসজি। কর্নারে গোলমুখ থেকে লেয়ান্দ্রো পারেদেসের ভলি গোললাইন থেকে ফেরান গোলরক্ষক আলেকসাঁ ওকিজা। বল ঠেকানোর সময় তার শরীর ছিল ভিতরে।

৫৯তম মিনিটে কিছুটা সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। নেইমারের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন এমবাপে। বল এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের গাযে লেগে জালে জড়ায়।

৮৯তম মিনিটে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন নেইমারের বদলি নামা ইকার্দি। ডি-বক্সে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। এর আগের মিনিটেই এমবাপেকে তুলে নেন কোচ।
লিগ ওয়ানে পিএসজির এটি টানা তৃতীয় জয়। ৩৪ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৭২। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে লিল, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ