1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

টিকা নেয়ার কয়েকদিনের মাথায় করোনা আক্রান্ত সোনু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

বলিউডে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। করোনা টিকার প্রথম ডোজ নেয়ার কয়েকদিনের মাথায় তিনি আক্রান্ত হলেন।

শনিবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই এই তথ্য জানান অভিনেতা। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।

সোনু সুদ লিখেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এটি আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।’

এদিকে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তারা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত, গত বছর লকডাউন ভারতে শ্রমিকদের বাড়ি দিয়ে আসা, দরিদ্রদের সাহায্য করাসহ নানা মানবিক কাজ করেছিলেন সোনু। এখনো সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ