1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে দেশের মানুষ ভোট ব্যাংক ধারণার অবসান ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪ জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৭১ Time View

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৯৭ লাখ মানুষ। ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০ লাখ ৩৮৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৮৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১১ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৭২০ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার এবং মারা গেছেন মোট ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন। আক্রান্তের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে দেশটি।

শনাক্তের দিক থেকে এরপরই আছে ভারত। ভারতে এখন পযর্ন্ত ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন মোট ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। দেশটিতে বৃহস্পতিবারও ২ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ১শ’ ৮৩ জন।

এরপরই অবস্থান ব্রাজিলের। দেশটিতে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে তিন হাজার ৭শ’ ৭৭ জনের মৃত্যু হয়। শনাক্ত ৮০ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ