1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৯ লাখ ৭১ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৮৬৪ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১৮৫ জন।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৭ হাজার ১৭৯ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪১০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৬৮৮ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৮ হাজার ৭১৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৬ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৯ হাজার ৪৮০ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৫১ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। এখন পর্যন্ত দেশে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯১ জনের। সেরে উঠেছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ