1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নারীদের সুরক্ষায় ইউরোপীয় চুক্তি থেকে সরে এলো তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

নারীদের সুরক্ষায় একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গৃহসহিংসতা মোকাবিলায় এ চুক্তিটিকে যারা অপরিহার্য বলে মনে করছেন; তারা সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

তুর্কি সরকারের এমন ঘোষণার পর নারী নির্যাতন বন্ধ এবং তা থেকে সুরক্ষাসহ সমঅধিকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কাউন্সিল অব ইউরোপ।

মানবাধিকার ও গণতন্ত্রের সুরক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে কাউন্সিল অব ইউরোপ গঠিত হয়েছিল।

২০১১ সালে এই চুক্তি সই হয়েছিল। তবে সম্প্রতি দেশটিতে নারী নির্যাতন ও হত্যা বেড়েই চলছে। শনিবার সকালের দিকে চুক্তি থেকে সরে আসার সরকারি গেজেটে প্রকাশ করা হলেও তাতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সরকারের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বাইরে থেকে ঠিক করে দেওয়া শর্তের চেয়ে দেশীয় আইনই নারীদের সুরক্ষায় বেশি কার্যকর হবে।

তুরস্কের সবচেয়ে বড় শহরে বসে এ চুক্তি সই হলে এরদোগানের দল একে পার্টির মধ্যেও তখন বিভাজন তৈরি হয়েছিল। এমনকি এরদোগানের পরিবার থেকে বিরোধিতা এসেছিল।

গত বছর নারীর বিরুদ্ধে সহিংসতার লাগাম কীভাবে টেনে ধরা যাবে সেই তর্কবিতর্কের মধ্যেই চুক্তি থেকে সরে আসার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিল সরকারি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ