1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৪ Time View

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ২০৪ জনই বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।

শনিবার (২০ মার্চ) গভীর রাতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বির ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেয়। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে এবং তাদের সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করা হবে একই সঙ্গে কাগজপত্র যাচাই বাছাই করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

একসঙ্গে অনেকে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কিনা তা নিয়েও তদন্ত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ