1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান বাইডেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪১ Time View

যুক্তরাষ্ট্রে এশীয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় এক বন্দুক হামলা ৬ এশীয় নারী নিহতের পর এ আহ্বান জানান তিনি।

আটলান্টার ওই রক্তক্ষয়ী হামলার পর শুক্রবার সেখানকার এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধের আহ্বান জানান বাইডেন-হ্যারিস।

আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এমন কিছু মূল্যবোধ ও বিশ্বাস রয়েছে যার ভিত্তিতে আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলোর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা। আরেকটি হচ্ছে, বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।

২০২১ সালের ১৬ মার্চ বিকালে আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ৬ এশীয় নারীসহ আট জন নিহত হন। আহত হন আরও ৫ জন। একই ব্যক্তি সবগুলো ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গুলিবর্ষণের কয়েক ঘণ্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলার বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতেই এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান বাইডেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ