1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান আলিসের অভিষেক, মিরাজ-পারভেজকে ফিরিয়ে ব‍্যাটিংয়ে বাংলাদেশ বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইউরোপে বিক্ষোভের কারণে পোশাকের ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের এসবিআইয়ে সাইবার হামলা: ডার্ক ওয়েবে ৪ হাজার গ্রাহকের তথ্য ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী ভক্তদের উদ্দেশ্য জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে পাঁচ দিন শুষ্ক থাকতে পারে আবহাওয়া

যুক্তরাষ্ট্রে ভিসার আবেদনের অনুমতি পেলেন ১৩ মুসলিম দেশের নাগরিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৮ Time View

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার কারণে যে ১৩ মুসলিম দেশের নাগরিক ভিসাবঞ্চিত হয়েছেন তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথমদিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে নেন। দেশটির স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সোমবার (৮ মার্চ) বিবৃতিতে বলেন, ‘যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে তারা পুনর্বিবেচনার আরজি জানাতে পারবেন। এ আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।’

২০১৭ সালে ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই ট্রাম্পের নির্বাহী আদেশে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়। পরে এই তালিকায় কখনো কোনো দেশ যোগ হয়েছে, কখনো কেউ বাদ পড়েছে।

ট্রাম্পের মেয়াদের শেষ দিকে মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেনের মতো দেশের নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করার পাশাপাশি ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করেন। এই আদেশের ফলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে সন্দেহ, উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ