1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গিনির সেনানিবাসে বিস্ফোরণে নিহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪১ Time View

মধ্য আফ্রিকার দেশ ইকোয়াটোরিয়াল গিনির একটি সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

রবিবার (৭ মার্চ) দেশটির বাটা শহরের কাছে এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং নুগুয়েমা মোবাসোগো এক বিবৃতিতে জানিয়েছেন, ডিনামাইট নড়চড়ায় অবহেলার কারণে এ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় রবিবার ৪টার দিকে দেশটির বাটা শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে শহরটির প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার রাতে ইকোয়াটোরিয়াল গিনির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অস্ত্র গুদামে আগুন লাগার পর হাই ক্যালিবার গোলাবারুদ বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে ২০ জন নিহত এবং ৬ শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ স্থলের গোটা এলাকায় ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়েছে। সেখানে অন্তত পাঁচটি বিস্ফোরণ পর মানুষ পালাতে শুরু করে। বিস্ফোরণের সময় ধারণ করা অনেক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহী তারা যেন যোগাযোগ করেন। এ ছাড়া গুরুতর এবং খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

গিনির সবচেয়ে বড় শহর বাটা। দেশটির প্রায় ১৪ লাখ জনসংখ্যার ৮ লাখই এই শহরে বসবাস করে। তার পরও এটি দেশটির রাজধানী শহর নয়। পশ্চিম আফ্রিকার উপকূলীয় শহর মালাবো দেশটির রাজধানী।
খবর বিবিসির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ