1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ১৪১ Time View

নাইজেরিয়ায় একটি তেলবাহী ট্রাকে বৃহস্পতিবার আগুন ধরে গেলে কমপক্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তেলসমৃদ্ধ নাইজার বদ্বীপে একটি তেলবাহী ট্রাক উল্টে যাওয়ার পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

রিভার্স স্টেট পুলিশ প্রধান বেন উগুয়েগবুলাম জানান, সকালের দিকে পেট্রোলভর্তি ট্রাকটি অকোকবে এলাকায় এসে উল্টে যায়। স্থানীয়রা এ সময় ছিদ্রপথে বের হওয়া তেল সংগ্রহ করতে যায়। হঠাৎ করে আগুন ধরে গেলে তেল সংগ্রহকারীরা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

পুলিশ প্রধান বলেছেন, হতাহতের সংখ্যা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেনা এবং জরুরি ব্যবস্থাপনা কর্মীরা পুড়ে যাওয়া মৃতদেহগুলো তুলে অ্যাম্বুলেন্স এবং পুলিশট্রাকে করে নিয়ে যাচ্ছে। তেলবাহী ট্রাকটি পুড়ে দুমড়ে মুচড়ে গেছে।

অবশ্য আফ্রিকার সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় তেল ট্যাঙ্কারে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে নির্গত তেল সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে অনেক সময় আগুন ধরে বহু প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ